News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে এ.ডি নগর চাম্পামুড়ার জয় অব্যাহত
Image

ছোটদের ক্রিকেটে এ.ডি নগর চাম্পামুড়ার জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে এডি নগর প্লে সেন্টার এবং চাম্পামুড়া কোচিং সেন্টার। সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে এডি নগর সাত উইকেট এর ব্যবধানে জুয়েলস প্লে সেন্টারকে এবং চাম্পামুরা ১৫৫ রানের বড় ব্যবধানে মৌচাক কোচিং সেন্টার কে পরাজিত করেছে। নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডের খেলায় টস জিতে জুয়েলস কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪০ ওভারে নয় উইকেটে ৩৭ রান সংগ্রহ করলে জবাবে এডি নগর প্লে সেন্টার ১২ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে দিব্যজ্যোতি ধর ৩ রানে তিন উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। এছাড়া তীর্থ চক্রবর্তী পেয়েছে ছয় রানে দুই উইকেট। নীপকো গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে মৌচাক প্রথমে ব্যাটিংয়ের জন্য চাম্পামুরাকে আমন্ত্রণ জানালে সীমিত ৪০ ওভারে নয় উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে মৌচাকের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২৬ রানে। বিজয়ী দলের মনিশ ঘোষ সাত রানে ছয় উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। এছাড়া অয়ন দেবনাথ এর ৪৬ রান ও অনুরাগ দাসের ৩৩ রানও উল্লেখ করার মতো।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top