News Flash

  • Home
  • বিদেশ
  • বুদ্ধগয়া পৌঁছেছেন তিব্বতি ধর্ম গুরু দালাই লামা
Image

বুদ্ধগয়া পৌঁছেছেন তিব্বতি ধর্ম গুরু দালাই লামা

পাটনা, ১৫ ডিসেম্বর (হি.স.) : বুদ্ধগয়া পৌঁছেছেন তিব্বতি ধর্ম গুরু দালাই লামা। শুক্রবার বিশেষ বিমানে বুদ্ধগয়া পৌঁছন তিব্বতের আধাত্মিক গুরু দালাই লামা। এদিন বুদ্ধগয়া যাওয়ার পথে বিপুল সংখ্যক মানুষ তাঁকে অভ্যর্থনা জানান। দালাই লামা প্রায় এক মাস বুদ্ধ গয়ার বৌদ্ধ মন্দিরে থাকবেন। এই সময়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বুদ্ধগয়ায় ধর্মীয় গুরু দালাই লামার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

গয়া বিমানবন্দর থেকে বুদ্ধগয়া পর্যন্ত প্রতিটি কোণায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বৌদ্ধ গুরু দালাই লামার উপদেশ শুনতে কয়েক ডজন দেশের মানুষ বুদ্ধগয়ায় পৌঁছেছেন। দালাই লামা ২০ ডিসেম্বর মহাবোধি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুষ্ঠানে ৩০টি দেশের হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করবে। দালাই লামার পাঠদানের অনুষ্ঠানও হবে। ২৯, ৩০ এবং ৩১ ডিসেম্বর বুদ্ধগয়ার কালচক্র মাঠে এই অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Releated Posts

চীনা হ্যাকারদের বড়সড় সাইবার হামলার ঝুঁকিতে ইউরোপের সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রিপোর্টে সতর্কবার্তা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : ইউরোপের বিশাল সৌরবিদ্যুৎ পরিকাঠামো চীনা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলার মুখে গুরুতর ঝুঁকিতে রয়েছে…

ByBySandeep Biswas Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…

ByByNews Desk Jul 11, 2026

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top