News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিছু সদস্যের অভ্যাস সব কিছুতেই রাজনীতি করা : প্রহ্লাদ জোশী
Image

কিছু সদস্যের অভ্যাস সব কিছুতেই রাজনীতি করা : প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): কিছু সদস্যের অভ্যাস সব কিছুতেই রাজনীতি করা। বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। সংসদে নিরাপত্তায় গাফিলতি বিষয়ে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখেন প্রহ্লাদ জোশী। তিনি বলেছেন, ঘটনার পর লোকসভার স্পিকার অবিলম্বে ফ্লোর নেতাদের সঙ্গে বৈঠক করেন, সংসদের নিরাপত্তা জোরদার করার পরামর্শ শোনেন। জোশী আরও বলেছেন, “এমন একটি গুরুতর জাতীয় ইস্যুতে কারও কাছ থেকে কোনও ধরনের রাজনীতি আশা করা যায় না। এই বিষয়টি আমাদের সবার জন্য উদ্বেগজনক এবং আমাদের সবাইকে এক সুরে কথা বলতে হবে।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী আরও বলেছেন, সাংসদদের দেওয়া কিছু পরামর্শ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে; ভবিষ্যতে সংসদের নিরাপত্তা জোরদার করতে আরও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, স্পিকারের এক্তিয়ারে সংসদ ভবনের নিরাপত্তা; উচ্চ পর্যায়ের তদন্তের জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র সচিবকে স্পিকার চিঠি লিখেছেন। জোশী আরও বলেছেন, এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা শুরু থেকেই ঘটছে — স্লোগান দেওয়া, কাগজ ছুঁড়ে ফেলা এবং গ্যালারি থেকে লাফ দেওয়া।

উল্লেখ্য, লোকসভার অধিবেশনে অভব্য আচরণের জন্য শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য এদিন সংসদের নিম্নকক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে ৫ জন কংগ্রেস সাংসদকে। এই ৫ জন কংগ্রেস সাংসদ হলেন- টিএন প্রথাপন, হিবি ইডেন, এস জোথিমানি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোসে। বৃহস্পতিবার এই ৫ জন কংগ্রেস সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top