News Flash

  • Home
  • বিদেশ
  • আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও ইসরায়েলের লড়াই চলবে : নেতানিয়াহু
Image

আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও ইসরায়েলের লড়াই চলবে : নেতানিয়াহু


তেল আভিভ, ১৪ ডিসেম্বর (হি. স.) : আন্তর্জাতিক মহলের ক্রমাগত চাপ সত্ত্বেও লড়াই থামাতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সাফ কথা, যাই হয়ে যাক না কেন হামাসের শেষ না দেখে থামবে না ইজরায়েল।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের সৈন্য হারানোর অপরিসীম বেদনা এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও, আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং জয় করব।’
এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, বৈশ্বিক চাপ সত্ত্বেও হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ অব্যাহত থাকবে। ‘এখন যুদ্ধবিরতি হবে সন্ত্রাসী সংগঠনের জন্য উপহারের মতো এবং যুদ্ধ বন্ধ হলে হামাস আবারও শক্তিশালী হয়ে দাঁড়াবে।’

মঙ্গলবার মার্কিন প্রধানমন্ত্রী জো বাইডেন যখন এক অনুষ্ঠানে বলেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করে ইসরাইল বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে, তখন ইজরায়েলের প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে এসেছে। তিনি বলেছেন, আমেরিকা ইসরায়েলের সঙ্গে আছে। আমেরিকা ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপসহ বিশ্বের বেশির ভাগ দেশ ইসরায়েলের পাশে থাকলেও নির্বিচারে বোমা হামলার কারণে বৈশ্বিক সমর্থন হারাচ্ছে।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top