News Flash

  • Home
  • দেশ
  • কাকে সংসদে প্রবেশের পাস দেওয়া হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে : রাজনাথ সিং
Image

কাকে সংসদে প্রবেশের পাস দেওয়া হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): কাকে সংসদে প্রবেশের পাস দেওয়া হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার লোকসভায় বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১৩ ডিসেম্বর, বুধবারের নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “সবাই এই (নিরাপত্তা লঙ্ঘন) ঘটনার নিন্দা জানিয়েছেন। আপনি (স্পিকার) বিষয়টিতে আমল নিয়েছেন। আমরা কাকে পাস ইস্যু করছি (সংসদে প্রবেশের জন্য) সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে সম্ভাব্য সমস্ত সতর্কতা নেওয়া হবে।”

এদিকে, সংসদে নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেন বিরোধী দলের সাংসদরা। সংসদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠকে বসেন বিরোধীরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে সংসদের উভয়কক্ষে তাঁরা সরব হবেন। প্রসঙ্গত, এই ইস্যুতে বৃহস্পতিবারও উত্তাল হয়ে ওঠে লোকসভা।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top