News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টে রাজ্যপাল বোসের মডেলের প্রশংসা, দাবি রাজভবনের
Image

সুপ্রিম কোর্টে রাজ্যপাল বোসের মডেলের প্রশংসা, দাবি রাজভবনের


কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের মডেলের প্রশংসা হল। বৃহস্পতিবার কলকাতার রাজভবন থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, “অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্যপালের গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করেন। আনন্দ বোস তাঁর এবং সরকারের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলি সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

রাজ্যপাল আর এন রবির বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের মামলা বিবেচনা করার সময় আদালত রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটি যোগাযোগের ইচ্ছা প্রকাশ করেছিল। এই প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেল পশ্চিমবঙ্গের রাজ্যপালের উদ্যোগের প্রশংসা করেন।” প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজ্য ও রাজ্যপালের মধ্যে পশ্চিমবঙ্গের নানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, রাজ্যের একগুচ্ছ বিল পাশ না হওয়া প্রভৃতি বিভিন্ন বিষয়ে মতানৈক্য চরমে উঠেছে। বিষয়গুলো গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top