News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেলা শাসকের গাড়ির সংঘর্ষে পুত্রের পর বাবার মৃত্যু
Image

জেলা শাসকের গাড়ির সংঘর্ষে পুত্রের পর বাবার মৃত্যু

বিলোনিয়া, ১২ ডিসেম্বর : গত ৯ ডিসেম্বর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রন করতে বেরিয়ে দক্ষিণ জেলা শাসকের গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছিল পুত্রের । ওই ঘটনায় আহত হয়েছিলেন তাঁর বাবার। মৃত্যুর সাথে দীর্ঘ সময় লড়াই করার পর চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবা। কিছু দিনের মধ্যে একই পরিবারের তিন সদ্যসের মৃত্যুর ঘটনায় গোটা বিলোনিয়ার শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর বিলোনিয়া ভারত চন্দ্র ব্লকের উত্তর কলাবাড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা উত্তম পাল ৭ বছরের ছেলেকে নিয়ে বাইকে চেপে বেরিয়ে ছিলেন। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রন করতে বেরিয়েছিলেন। শনিবার সাড়ে তিনটা নাগাদ বিলোনিয়া বড়পাথরী গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় দক্ষিণ জেলার জেলা শাসকের গাড়ির সাথে তাঁদের বাইকের সংঘর্ষ ঘটে। তাতে উত্তমের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। উত্তমকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু তাতেও প্রাণ রক্ষা হয়নি। মৃত্যুর সাথে দীর্ঘ সময় লড়াই করার পর চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবা। কিছু দিনের মধ্যে একই পরিবারের তিন সদ্যসের মৃত্যুর ঘটনায় গোটা বিলোনিয়ার শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top