ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।। সালটা ১৯৮৮। অনুর্ধ ১৯ বেঙ্গল দলের হয়ে প্রথম বার ত্রিপুরার মাটিতে আসা। এরপর ব্যক্তিগত কাজে আরও কয়েকবার ত্রিপুরাতে এসেছেন। তবে এবার ২০২৩ সালে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসে খুবই আনন্দিত প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার সন্ধ্যায় রাজবাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন ভাবেই নিজের আবেগটা ব্যক্ত করলেন মহারাজ। কথা প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি রাজ্য ক্রিকেটের প্রশংসাও করলেন। তিনি বললেন, অতীতের তুলনায় এখন ত্রিপুরার ক্রিকেট অনেক বেশি উন্নত হয়েছে। পৃথিবী পাল্টেছে, একই সঙ্গে ত্রিপুরা ক্রিকেটেরও আমূল পরিবর্তন হয়েছে। প্রসঙ্গ ক্রমে তিনি রাজ্যের ক্রিকেটার মনি শংকর মুরা সিংয়েরও প্রশংসা করলেন। সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার ক্রিকেট প্রেমীদের আশ্বাস দিলেন, রাজ্য ক্রিকেটের উন্নয়নে তিনি সর্বদা সহযোগিতা করবেন।

ত্রিপুরার ক্রিকেট ঘিরে প্রশংসায় পঞ্চমুখ সৌরভ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















