News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি : ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে লজ্জাকর ইনিংসে হার ত্রিপুরার
Image

কোচ বিহার ট্রফি : ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে লজ্জাকর ইনিংসে হার ত্রিপুরার

মুম্বাই-‌ ৫২৪/‌৫

ত্রিপুরা-‌ ১০২ &‌ ২১৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারলো ত্রিপুরা। নতুবা ভালো লড়াই ছুড়ে দিয়েছিলেন সপ্তজিৎ দাস-‌রা। কিন্তু শেষ রক্ষা হলো না। আসরে তৃতীয় পরাজয় হলো ত্রিপুরা। এবার মুম্বাইয়ের বিরুদ্ধে। ইনিংস এবং ২০৪ রানে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ২১৮ রান করতে সক্ষম হয়। এর আগে মুম্বাইয়ের গড়া ৫২৪ রানের জবাবে ত্রিপুরা ১০২ রান করেছিলো। ম্যাচ থেকে বোনাস পয়েন্ট নিয়ে জয় পেলো সফররত মুম্বাই। তৃতীয় দিনের ১ উইকেটে ৫৩ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ১৬৫ রান যোগ করার ফঁাকে শেষ ৯ টি উইকেট হারায় ত্রিপুরা। গোয়া ম্যাচে শতরান করার পর এদিন ২২ গজে ব্যাট হাতে আবারও ঝলসে উঠেছিলেন সপ্তজিৎ দাস। চাপের মুখে দৃঢ়তার সঙ্গে ব্যাট হাতে লড়াই করেন। ১০৪ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে করেন ৬৭ রান। এছাড়া দ্বীপজয় দেব ৭৯ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, রোহন বিশ্বাস ৫৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩১, অর্কজিৎ রায় ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২২, প্রীতম দাস ৬৬ বল খেলে ১৫ রান করেন। মধ্যান্নভোজের পর মিডল অর্ডারে পর পর শশীকান্ত বিন (‌০) এবং প্রীয়ান্স মিত্র (‌০) পর পর দুই বলে আউট হতেই চাপে পড়ে যায় রাজ্যদল‌‌। শেষ পর্যন্ত ওই চাপ থেকে আর বেরুতে পারেনি। ত্রিপুরা ৭৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২১৮ রান করে। মুম্বাইয়ের পক্ষে আকাশ পাওয়ার ৪৭ রান দিয়ে ৫ টি এবং আয়ুষ শচীন ভারতাক  ৩৭ রানে ৪ টি উইকেট দখল করেন। ১৫-‌১৮ ডিসেম্বর ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top