News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের খুন্তি জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত এক যুবক, গুরুতর আহত ১
Image

ঝাড়খণ্ডের খুন্তি জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত এক যুবক, গুরুতর আহত ১

খুন্তি, ১০ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের খুন্তি-রাঁচি প্রধান সড়কের বিরসা মৃগ বিহারের কাছে একটি সড়ক দুর্ঘটনায় একজন যুবকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। রবিবার একটি গাড়ি একটি বাইককে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম রাজা চৌধুরী (২০)।

তিনি পানি ট্যাঙ্কি পিপরাতোলি খুন্তির বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। আহত যুবক আর্য মুন্ডা মুরহু থানা এলাকার ইন্দিপিডির বাসিন্দা। রাজা চৌধুরী এবং আর্য মুন্ডা দুই বন্ধু বাইকে করে টুপুদানায় বোনের বাড়িতে যাচ্ছিলেন। আচমকাই বিরসা মৃগ বিহারের কাছে একটি গাড়ি বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজা চৌধুরির মৃত্যু হয়। আর্য মুন্ডার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আর্য ও রাজাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজা চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আর্য মুন্ডার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে আরআইএমএস রাঁচিতে রেফার করেন।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top