News Flash

  • Home
  • দেশ
  • চিনে পাচারের চেষ্টা বাঞ্চাল, ১১ কোটির হাতির দাঁত-সহ শিলিগুড়িতে গ্রেফতার ২
Image

চিনে পাচারের চেষ্টা বাঞ্চাল, ১১ কোটির হাতির দাঁত-সহ শিলিগুড়িতে গ্রেফতার ২

শিলিগুড়ি, ১০ ডিসেম্বর (হি. স.) : চিনে পাচারের চেষ্টা বাঞ্চাল । শিলিগুড়ি স্টেশন থেকে উদ্ধার হাতির দাঁত । উদ্ধার হওয়া হাতির দাঁতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা হাতির দাঁত-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে । রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার তাদের ফের তাঁদের আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, অসম থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা রাজধানী এক্সপ্রেসের বি-৪ কামরা থেকে শনিবার রাতে দুইজনকে গ্রেফতার করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয়েছে হাতির দাঁত। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন, অসম থেকে দাঁতগুলো বেনারস, নেপাল হয়ে চিনে প্রবেশ করার কথা ছিল। তার আগেই শিলিগুড়ি স্টেশন দুজনকে ধরে ফেলেন গোয়েন্দারা।

রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার তাদের ফের তাঁদের আদালতে তোলা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোলেমান খান, রতন গোয়ালা। তাঁদের দুজনের বাড়ি অসমের হজাই জেলায়। উদ্ধার হওয়া দাঁতগুলির ওজন ৭ কেজি ৩০০ গ্রাম। বনদপ্তরের দাবি, আন্তর্জাতিক চোরাচালান বাজারে কেজি প্রতি দেড় কোটি হিসেবে উদ্ধার হওয়া দাঁতের মূল্য ১০ কোটি ৯০ লক্ষ টাকা।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top