News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য কল্পতরু মমতা
Image

লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য কল্পতরু মমতা

আলিপুরদুয়ার, ১০ ডিসেম্বর (হি. স.) লোকসভা নির্বাচনের আগে কল্পতরু মমতা। রবিবার আলিপুরদুয়ারে গিয়ে বেশ কিছু প্রকল্পের ঘোষণা ও বহু প্রকল্পের শিলান্যাস করেছেন। প্রতিশ্রুতি রেখে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন তিনি। সঙ্গে জানালেন, শুধু পাট্টা নয়, জমিতে বাড়ি তৈরি করতেও আর্থিক সাহায্য করবে রাজ্য। এমনকী, পাহাড় ডুয়ার্সের বন্ধ প্রতিটি চাবাগানের শ্রমিকদের জন্য মাসিক ১৫০০ টাকা করে ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সাতদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রশাসনিক সভা ছিল আলিপুরদুয়ারে । এদিনের সভা থেকে ডুয়ার্সে এখনও বন্ধ রয়েছে বেশ কয়েকটি চাবাগান। লোকসভা নির্বাচনের আগেই বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রাজ্যে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য ফের ভাতা ঘোষণা করেন তিনি। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে তিনি ঘোষণা করেন, বন্ধ চা-বাগানের শ্রমিকদের জন্য ১৫০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। সেই সময় মুখ্যমন্ত্রী মঞ্চে ডেকে নেন আলিপুরদুয়ার জেলাশাসককে। তিনি বলেন, “বন্ধ চা বাগানের শ্রমিকদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে সরকার। এটা তাড়াতাড়ি করতে হবে। এমাস থেকেই ভাত দেওয়া চালু করতে হবে শ্রমিকদের। সঙ্গে দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ ও পানীয় জল।” মুখ্যমন্ত্রীর নির্দেশ শুনে ঘাড় নাড়েন জেলাশাসক।
এদিন মমতা আরও বলেন, শ্রমিকদের জন্য ভাতা প্রদানই নয়, সমস্ত চা শ্রমিককে পাট্টা দেবে তাঁর সরকার। শ্রমিকদের বাড়ি করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সঙ্গে মুখ্যমন্ত্রীর জানান, এখানে অনেকেরই ভুয়ো জনজাতি শংসাপত্র রয়েছে। সেই শংসাপত্র বাতিল করা হবে।

এদিনের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, চা শ্রমিকদের বিনামূল্যে র‍্যাশন কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র। অথচ সেই র‍্যাশন বিনামূল্যে দিচ্ছে রাজ্য সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে দেখা করার সময় চেয়েছি। হয় বাংলার টাকা দাও। নইলে গদি ছাড়ো। এদিন ২৭টি প্রকল্পের উদ্বোধন ও ৭৭টি প্রকল্পের শিলান্যাস, ৬ হাজার চাশ্রমিককে পাট্টা প্রদান করেন মুখ্যমন্ত্রী।

গত লোকসভা নির্বাচনে পাহাড় তরাই ডুয়ার্সের সবকয়টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। এই এলাকাগুলোর একটা বড় অংশের ভোটার চা শ্রমিক। এবার সেই ভোট ব্যাংকে থাবা বসাতে মরিয়া শাসকদল । এই লক্ষ্যেই লোকসভা ভোটের আগে চা শ্রমিকদের কাছে মমতা কল্পতরুর ভূমিকা পালন করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top