News Flash

  • Home
  • দেশ
  • মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ট্রেলার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ১, আহত ৭
Image

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ট্রেলার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ১, আহত ৭

মুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের রায়গড় জেলায় রবিবার ভোরে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি বাস একটি ট্রেলার ট্রাককে ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন সাতজন। আহতদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় মৃতের বয়স ৪০। বাসটি মুম্বই থেকে পুনে যাওয়ার পথে রায়গড়ের খোপোলিতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে কিছুক্ষণের জন্য এক্সপ্রেসওয়েতে ট্র্যাফিক চলাচল প্রভাবিত হয়। রায়গড়ের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসের চালক শিরীষ ঢেকলে (৪৩)নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপরই বাসটি ট্রাকটিকে ধাক্কা মারে। বাসের আর এক চালক রাজু গাওদে, ঢেকালের পাশে বসে ছিলেন। রাজু গাওদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত ব্যক্তি সাংলির বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বাসের সাতজন যাত্রীকে আহত অবস্থায় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর রাস্তায় যান চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল, পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top