News Flash

Image

বানারহাটে জনসংযোগ মুখ্যমন্ত্রীর

বানারহাট, ১০ ডিসেম্বর (হি. স.): জেলা সফরে গিয়ে জনসংযোগকেই সবচেয়ে গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ সফরে বানারহাটের পথেও জনসংযোগ মুখ্যমন্ত্রীর । রবিবার আলিপুরদুয়ারে পরিষেবা প্রদান কর্মসূচি থেকে প্রশাসনিক সভা সেরে বানারহাটে পৌঁছেই চিরাচরিত কায়দায় মানুষের সঙ্গে মিশে যান তিনি।

প্রায় সপ্তাহখানেকের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াং, আলিপুরদুয়ারে জনসভা, সরকারি পরিষেবা সেরে রবিবার তিনি পৌঁছলেন জলপাইগুড়ির বানারহাটে। এদিন বেলা ২টা নাগাদ মুখ্যমন্ত্রী বানারহাট উচ্চবিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন। সেখান থেকে বানারহাট আদর্শপল্লির শীতলামন্দিরে পুজো দিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বাসিন্দারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীও বড়দের শীতবস্ত্র, ছোটদের হাতে বিস্কুট ও খেলনা তুলে দেন। এরপরই সটান রাস্তার ধারে এক বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেই বাড়ির এক বৃদ্ধা মহিলাকে দেখে বলেন, ‘আপনি তো মায়ের মতো।’ নিজেই বাড়ির সব ঘর ঘুরে দেখে চা খাওয়ার আবদার জানান। বাড়ির বিছানায় বসে সকলের সঙ্গে জমিয়ে চা খান মমতা। সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। বাড়ির মেয়ে-বউরা মুখ্যমন্ত্রীকে এভাবে আপনজনের মতো কাছে পেয়ে আপ্লুত।

শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমার মা নেই। তাই আমি এক বয়োজ্যেষ্ঠ মহিলার বাড়ি গিয়েছিলাম। আমার সকলের সঙ্গে মিশতে ভালো লাগে।’

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top