News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রশাসন মহারাজগঞ্জ বাজারে অভিযানে নেমে ১০ বস্তা চাল ও ২টি সিলিন্ডার উদ্ধার করেছে
Image

প্রশাসন মহারাজগঞ্জ বাজারে অভিযানে নেমে ১০ বস্তা চাল ও ২টি সিলিন্ডার উদ্ধার করেছে

আগরতলা, ৮ ডিসেম্বর : সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে শুক্রবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে। অভিযানে নেমে বাজারের মেয়াদোর্ত্তীণ সামগ্রী বিক্রি সহ ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। সাথে একটি দোকান থেকে ন্যায্যমূল্যের দোকানের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

জনৈক আধিকারিক জানিয়েছেন, খাদ্য দপ্তর আধিকারিকরা মহারাজগঞ্জ বাজারে এলাকা অভিযান চালিয়েছে। অভিযানে নেমে অবৈধভাবে মজুত করে রাখা ২টি সিলিন্ডার এবং একটি দোকান থেকে ন্যায্যমূল্যের দোকানের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। অভিযানে নেমে ব্যাপক অনিয়মের জন্য একটি দোকানে নোটিশ জারি করা হবে বলে জানান তিনি।

তিনি আরো জানিয়েছেন, বিগত কয়েকদিন যাবৎ বাজারে রাজ্যে উৎপাদিত চালের দাম উর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে। তাই আজ সকালে মহারাজগঞ্জ বিভিন্ন দোকানে চালের দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিক।

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top