News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পুর নিগমের সাউথ জোনের উদ্যোগে পালিত বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০
Image

আগরতলা পুর নিগমের সাউথ জোনের উদ্যোগে পালিত বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর: রাজধানী আগরতলা শহর সংলগ্ন চারিপাড়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত  হয়েছে প্রতিঘরে সুশাসন ও বিকশিত ভারত সংকল্প যাত্রা। সরকারি সুযোগ-সুবিধা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতি ঘরে সুশাসন ২.০ এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা।

করোনা অতিমারির কারণে যাদের কাছে সরকারের সুযোগ-সুবিধা পৌছেনি তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে সরকার দুটি কর্মসূচি ঘোষণা করেছে। 

এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার চারিপাড়া বিদ্যালয়ের হলঘরে আগরতলা পুর নিগমের সাউথ জোনের পক্ষ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, পুর নিগমের এডিশনাল কমিশনার সাজ্জাদ আলী সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগম কর্পোরেশনের সাউথ জোনের উদ্যোগে আবাস যোজনা বেনিফিসিয়ারিদের নিয়ে এদিনের লাভার্থী সম্মেলন বলে জানান বিধায়িকা মিনারানী সরকার। এলাকার উন্নয়নমূলক কর্মসূচি গুলি যথাযথভাবে বাস্তবায়িত করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন। 

_______

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top