News Flash

Image

হাইলাকান্দিতে ফেব্রুয়ারির মধ্যে সড়ক সংস্কারের নির্দেশ

হাইলাকান্দি (অসম) ৬ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার সড়কগুলির সংস্কারের কাজ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করতে প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় পৌরোহিত্য করে জেলা উন্নয়ন কমিশনার ডিডিসি অ্যালডার্ড ফারহীন এই নির্দেশ দেন।

সভায় কৃষি বিভাগ থেকে জানানো হয় যে, জেলায় রবিশষ্যের ফসল বীমা করার জন্য ৫৬৬৩ জন কৃষকের লক্ষ্যমাত্রা ধরা হলেও জেলায় এখন পর্যন্ত ১৭ হাজার ১৩০জনের বীমা করা হয়েছে। জেলায় যোগ্য ৬৮ হাজার ৭৬১জন কৃষকের মধ্যে ৫৫ হাজার ৯৭৩ জনকে প্রধানমন্ত্রী কিষানের ১৫ তম কিস্তি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। জেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও সভায় বিভাগ থেকে জানানো হয়। সরবরাহ বিভাগ থেকে জানানো হয়, জেলায় ১৪ হাজার ৭৯৪ টি রেশন কার্ড দিতে বিভাগীয় তৎপরতা জোরদারভাবে চলছে। ক্রীড়া বিভাগ থেকে জানানো হয় যে চলতি খেল মহারণে জেলায় এ পর্যন্ত ৪১৩৬২ জন অংশ নিয়েছেন।নগর জীবিকা মিশন থেকে জানানো হয়, জেলায় এখন পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট এর ট্রেনিং ৭২৮ জনকে দেওয়া হলেও ১৫০ জনকে কর্মসংস্থান দেওয়া সম্ভব হয়েছে। জীবিকা মিশনের প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে হাইলাকান্দি শহরে ১৪২ জন এবং লালা শহরে ৪৭০ জন উপকৃত হয়েছেন।

জলসম্পদ বিভাগ থেকে জানানো হয় যে, নন্দীগ্রামে কাঠাখাল নদীর বাঁধ সংস্কারের ৭৫৭ লক্ষ টাকার প্রকল্পের ৯৫ শতাংশ কাজ এ পর্যন্ত সম্পন্ন হয়েছে। জেলার সব বিভাগীয় শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে বুধবারের সভায় দেশের সংবিধানের স্থপতি ভীমরাও আম্বেদ করের আজ ৬৮তম মহাপরি নির্বাণ উপলক্ষে তার এর প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top