News Flash

  • Home
  • দেশ
  • নিষ্পাপ শিশু কন্যার মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক : শিবরাজ সিং চৌহান
Image

নিষ্পাপ শিশু কন্যার মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক : শিবরাজ সিং চৌহান

ভোপাল, ৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ৫ বছরের শিশুকন্যার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিশুকন্যার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী চৌহান সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লেখেন যে, বুধবার ভোপালের হামিদিয়া হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাজগড় জেলায় ২৫ ফুট গভীর নলকূপে পড়ে নিষ্পাপ শিশু কন্যার মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই দুঃসময়ে আমরা সবাই নিষ্পাপ শিশুটির পরিবারের পাশে আছি এবং মেয়েটির পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা কথাও জানান চৌহান।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলিয়া রাসোদা গ্রামের পাঁচ বছরের নিষ্পাপ মাহি মঙ্গলবার একটি খামারের খোলা নলকূপের গর্তে পড়ে গিয়েছিল। খবর পাওয়া মাত্রই এসডিআরএফ, এনডিআরএফ এবং জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় নয় ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযানের পর বুধবার ভোর ৩টে নাগাদ শিশুকে নিরাপদে বের করে আনা হলেও শেষরক্ষা হয়নি। ভোপালের হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাতটার দিকে শিশুর মৃত্যু হয়।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top