News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ভোট ভাগাভাগিতে বিজেপির থেকে খুব একটা কংগ্রেস পিছিয়ে নেই : জয়রাম রমেশ
Image

ভোট ভাগাভাগিতে বিজেপির থেকে খুব একটা কংগ্রেস পিছিয়ে নেই : জয়রাম রমেশ

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : ভোটে প্রাপ্ত সংখ্যার নিরিখে কংগ্রেস, বিজেপির থেকে খুব একটা পিছিয়ে নেই বলে সোমবার মন্তব্য করেন জয়রাম রমেশ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, তিনটি রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়) দলের পরাজয় গ্রহণযোগ্য, তবে ভোট ভাগের দিক থেকে কংগ্রেস বিজেপির থেকে খুব বেশি পিছিয়ে নেই। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোমবার এক্স-এ পোস্ট করে লেখেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ভারতীয় জাতীয় কংগ্রেসের পারফরম্যান্স হতাশাজনক। আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি, তবে ভোট ভাগের ক্ষেত্রে কংগ্রেস বিজেপির থেকে খুব বেশি দূরে নেই। রমেশ বলেন, আসলে এই ব্যবধান দূর করা যায়। তিনি বলেন, ছত্তিশগড়ে বিজেপি পেয়েছে ৪৬.৩ শতাংশ ভোট, আর কংগ্রেস পেয়েছে ৪২.২ শতাংশ। মধ্যপ্রদেশে বিজেপি ৪৮.৬ শতাংশ এবং কংগ্রেস ৪০.৪ শতাংশ সমর্থন পেয়েছে। রাজস্থানে, বিজেপি ৪১.৭ শতাংশ লোকের সমর্থন পেয়েছে, যেখানে ৩৯.৫ শতাংশ মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top