News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টের আবেদন মেনে আলোচনা করতে রাজভবনে মুখ্যমন্ত্রী
Image

সুপ্রিম কোর্টের আবেদন মেনে আলোচনা করতে রাজভবনে মুখ্যমন্ত্রী

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনে বৈঠক হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে বাইরে বেরিয়ে মমতা বললেন, তিনি বৈঠক নিয়ে সন্তুষ্ট। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের ব্যাপারে তিনি এবং রাজ্যপাল দু’জনেই ঐকমত্যে পৌঁছেছেন।

সোমবার সন্ধ্যায় রাজভবনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বাইরে আসেন সন্ধ্যা সওয়া ছ’টা নাগাদ। বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি তাঁকে প্রশ্ন করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কি এই বৈঠক? দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটি চূড়ান্ত হয়েছে কি? কেটেছে কি উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট? এই প্রশ্ন শুনে কথা বলতে বলতে থেমে গিয়ে মাইক সরিয়ে নিলেন মমতা।

উল্লেখ্য, রাজ্যে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার সমাধান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকেই মুখোমুখি বৈঠকে বসে করতে হবে বলে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতিই দেশের শীর্ষ আদালত বলেছিল, উপাচার্য নিয়োগ সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমেই মিটিয়ে ফেলতে হবে। আলোচনায় থাকতে হবে রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয় গুলির আচার্য সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রীকেও।

ওই বৈঠকেই উপাচার্য নিয়োগের সার্চ কমিটির একটি খসরা তৈরি করে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথাও বলেছিল সুপ্রিম কোর্ট। তার পরেই এই বৈঠক। কিন্তু বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানতে চাওয়া হলে স্পষ্ট জবাব দেননি মমতা।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top