News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরের তেংনোপাল জেলায় আসাম রাইফেলস-জঙ্গি গোলাগুলি, উদ্ধার ১৩টি মৃতদেহ
Image

মণিপুরের তেংনোপাল জেলায় আসাম রাইফেলস-জঙ্গি গোলাগুলি, উদ্ধার ১৩টি মৃতদেহ

ইমফল, ৪ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের তেংনোপাল জেলার অন্তর্গত লেইথু এলাকায় আসাম রাইফেলস-এর সঙ্গে সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলি সংঘর্ষের ঘটনায় এ-পর্যন্ত উদ্ধার হয়েছে ১৩টি মৃতদেহ। সব কয়টি মৃতদেহ জঙ্গিদের বলে জানা গেছে।

ঘটনা আজ সোমবার সকাল প্রায় সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত সংঘটিত হয়েছে বলে সরকারি সূত্রের খবর। সূত্ৰটি জানিয়েছে, আজ সকালে তেংনোপাল জেলার অন্তর্গত কুকি অধ্যুষিত লেইথু এলাকায় গোলাগুলি সংক্রান্ত এক ঘটনা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযানে নামে আসাম রাইফেলস। অভিযানে নেমে আসাম রাইফেলস ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top