News Flash

  • Home
  • খেলা
  • ৬ উইকেট, ৮৬ রান ময়ূখ চৌধুরীর আরসিসি-কে হারালো এগিয়ে চলো
Image

৬ উইকেট, ৮৬ রান ময়ূখ চৌধুরীর আরসিসি-কে হারালো এগিয়ে চলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। ময়ূখ চৌধুরী দুর্দান্ত। একাই পেয়েছে ৬ উইকেট ১৮ রানের বিনিময়ে। ব্যাটিংয়েও দুর্ধর্ষ। ৬৮ বল খেলে ১২টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ৮৬ রান। বিশেষ করে ময়ূখের অলরাউন্ড পারফরম্যান্সে এনএসআরসিসি প্রত্যাশিত সাফল্য না পেয়ে পরাজয় স্বীকার করেছে। সহজ জয় পেয়েছে এগিয়ে চলো সংঘ। হারিয়েছে এনএসআরসিসি-কে। তাও ৭ উইকেটের ব্যবধানে। ময়ূখ, দ্বিগবিজয়দের বোলিংয়ে এনএসআরসিসি টস জিতে নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে এগিয়ে চলো সংঘ ৩০.১ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে ময়ূখ চৌধুরী ১৮ রানে ৬ উইকেট দখল এবং অপরাজিত ৮৬ রান সংগ্রহ করে ম্যাচের সেরা হয়েছে। আরসিসি-র সায়ন্তন করের ৪১ রান ও যুবরাজ রাঠোর-এর ২১ রান উল্লেখ করার মতো।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top