News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রাজস্থান বিধানসভা নির্বাচনের ফলাফল : পাঁচটি আসন জিতেছে বিজেপি
Image

রাজস্থান বিধানসভা নির্বাচনের ফলাফল : পাঁচটি আসন জিতেছে বিজেপি

জয়পুর, ৩ ডিসেম্বর (হি. স.) : রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে ভারতীয় জনতা পার্টি জয়ের দিকে এগোচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠতা পেরিয়েছে। নির্বাচন বিভাগ অনুসারে, রাজস্থানে দুপুর আড়াইটা পর্যন্ত বিজেপি ৫টি আসন জিতেছে এবং কংগ্রেস এবং ভারত আদিবাসী পার্টি একটি করে আসন জিতেছে। বিজেপি জামভারমগড়, বেহরোর, বিদ্যাধরনগর, আবু পিন্দওয়ারা এবং মনোহরথানা আসন জিতেছে । অন্যদিকে, কংগ্রেস জয়পুরের কিষাণপোল এবং ভারত আদিবাসী পার্টি ৮৪ আসনে জয়ী হয়েছে।

ভোট গণনার ফলাফল দুপুর আড়াইটা পর্যন্ত বিজেপি ১১০টি আসনে এবং কংগ্রেস ৭৪টি আসনে এগিয়ে রয়েছে। বাকি ১৫টি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সরদারপুরা আসন থেকে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বিদ্যাধর নগর আসন থেকে এগিয়ে রয়েছেন দিয়া কুমারী। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট এগিয়ে, রাজ্য কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারা, বিধানসভার স্পিকার ডক্টর সিপি জোশী এবং বিরোধী নেতা রাজেন্দ্র রাঠোড় পিছনে রয়েছেন৷ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সতীশ পুনিয়াও আমের আসন থেকে পিছিয়ে রয়েছেন।

দুপুর পর্যন্ত নির্বাচনের ফলাফলে দেখে প্রায় পরিষ্কার, বিজেপি নতুন সরকার গঠন করবে। রাজস্থানের ১৯৯টি বিধানসভা আসনের জন্য ২৫ নভেম্বর ভোটগ্রহণ হয়েছিল। শ্রীকরণপুর বিধানসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী গুরমিত কুন্নারের মৃত্যুর কারণে সেখানে নির্বাচন হয়নি। এই বিধানসভা নির্বাচনে ১৮৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top