News Flash

  • Home
  • দেশ
  • প্রতিবন্ধী খেলোয়াড়দের তাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করতে হবে : রাষ্ট্রপতি
Image

প্রতিবন্ধী খেলোয়াড়দের তাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করতে হবে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : প্রতিবন্ধী খেলোয়াড়রাদের তাদের সামর্থ্য অনুযায়ী অন্য প্রতিবন্ধীদের সাহায্য করতে হবে, বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ২০২৩ সালের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার প্রদানের সময় একথা বলেন মুর্মু। তিনি এদিন আরও বলেন যে, প্রতিবন্ধী খেলোয়াড়রা তাঁদের অদম্য জেদে এশিয়ান প্যারা গেমসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই খেলোয়াড়দের পারফরম্যান্স এখনও অব্যাহত রয়েছে। এই গেমসে ডাঃ দীপা মালিক এবং মিসেস অবনী লেখারার মতো খেলোয়াড়দের অনুপ্রেরণামূলক ভূমিকা প্রশংসনীয়। ভারত তাদের লক্ষ্যগুলিকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষগুলি অর্জনের দিকে এগিয়ে চলেছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে ২০২৩ সালের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার প্রদানের পর বক্তৃতা দেন। ভাষণে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন তাদের উচিত অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের তাঁদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা। উপযুক্ত সুযোগ-সুবিধা, সুযোগ এবং ক্ষমতায়ন প্রচেষ্টার সাহায্যে সকল প্রতিবন্ধী মানুষ সমতা ও সম্মানের সঙ্গে বসবাস করবে, বলেও এদিন দাবি করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার একটি প্রশংসনীয় মাধ্যম। এই পুরস্কার প্রদানের ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংগঠনিক কাজের স্বীকৃতি সবাইকে উৎসাহিত করবে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ প্রতিবন্ধী এবং তাঁদের ক্ষমতায়ন একটি সবচেয়ে অগ্রাধিকারের বিষয়। গত কয়েক বছরে প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে জেনে তিনি খুশি হয়েছেন। রাষ্ট্রপতি জানান, এটা গর্বের বিষয় যে নতুন সংসদ ভবনের প্রতিটি অংশে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার রয়েছে। এই থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই প্রতিবন্ধীদের চাহিদা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নবায়নের পরিবর্তে উদ্ভাবনের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য ও মঙ্গলকামনা, সুশিক্ষা, লিঙ্গ সমতা, স্যানিটেশন ও পানীয় জল ইত্যাদি সম্পর্কিত স্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে বিশেষ প্রেরণা জোগায় বলেও এদিন উল্লেখ করেন রাষ্ট্রপতি।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top