News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিশচন্দ্রপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু গ্রামবাসীর, আহত আরও ২
Image

হরিশচন্দ্রপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু গ্রামবাসীর, আহত আরও ২

হরিশ্চন্দ্রপুর, ২ ডিসেম্বর (হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে নতুন গাড়ি চালানো শিখতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক গ্রামবাসীকে পিষে দিল ভূমি দফতরের মুহুরি। ঘটনায় আহত মৃতের স্ত্রী সহ তিন মাসের শিশু সন্তান। শনিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সামিউল হক (৪৮)। আহত হয়েছেন মৃতের স্ত্রী আনজুরা খাতুন ও তার তিন মাসের কন্যা সন্তান। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামশিমূল গ্রামের বাসিন্দা তথা হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভূমি ও ভূমি সমষ্টি উন্নয়ন দপ্তরের মুহুরি মুন্না আলি গত বৃহস্পতিবার নতুন চারচাকা গাড়ি কিনেছেন। শনিবার দুপুরে তিনি গ্রামের রাস্তায় গাড়ি চালানো শিখছিলেন। পরিবারকে নিয়ে নিজের বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন সামিউল হক ও তাঁর পরিবার। সেই সময় গাড়ি চালক মুন্না আলি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে সামিউল হককে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিনের ঘটনায় আহত হন মৃতের স্ত্রী আনজুরা বিবি ও তিন মাসের কন্যা সন্তান। তাদেরও অশংকাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। এদিনের এই ঘটনায় দিনমজুরের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top