News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনার তদন্তের দাবি বিরোধী দলনেতার
Image

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনার তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ২ ডিসেম্বর : একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আজ সকালে মেলাঘর ঠাকুরপাড়া এলাকার মৃতদের বাড়িতে গিয়ে প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলার পর এমনটাই জানালেন তিনি।

প্রসঙ্গত, গতকাল মেলাঘর ঠাকুরপাড়া স্কুলের বাসিন্দা চিন্তাহরণ পালের(৭০) মৃতদেহ উদ্ধার হয়েছে। একই ঘর থেকে তাঁর স্ত্রী প্রতিমা পাল(৫০) ও মেয়ে মনিকা পাল (২০)-এর মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি পেশায় মৃৎশিল্পী হলেও বর্তমানে ঠাকুরপাড়া স্কুলে মিড-ডে-মিলের কাজে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী প্রতিভা পালও এই কাজে সাহায্য করেন। সুযোগ পেলে বাড়িতে মূর্তিও তৈরি করেন তাঁরা।
গতকাল সকালে চিন্তাহরণ পাল স্কুলে না আসায় একজন সহকর্মী বাড়িতে গিয়ে ডাকাডাকি করেছিলেন। কিন্তু তাঁরা দরজা না খোলায় পাশের বাড়ির লোকজন আসেন এবং দরজা খুলেন। তখনই এলাকাবাসীরা দেখা পান মা, বাবা ও মেয়ে বিছানায় পড়ে আছেন। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে।

আজ মৃতদের বাড়িতে গিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি তাঁদের পরিজনদের সাথে কথাবার্তা বলেন। ওই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি মুখমন্ত্রী অধ্যাপক (ডা) মানিক সাহার সাথে আলোচনা করবেন বলে ও জানান তিনি।

Releated Posts

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top