News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিলেন বিশ্বনেতারা, সকলের সঙ্গে ফ্যামিলি ফটো তুললেন প্রধানমন্ত্রী মোদী
Image

বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিলেন বিশ্বনেতারা, সকলের সঙ্গে ফ্যামিলি ফটো তুললেন প্রধানমন্ত্রী মোদী

দুবাই, ১ ডিসেম্বর (হি.স.) : সংযুক্ত আরব আমিরশাহির দুবাই-এ বিশ্ব জলবায়ু শিখর সম্মেলন কোপ-২৮-এ অংশ নিয়েছেন বিশ্বনেতারা। শুক্রবার সম্মেলনের ভেন্যুতে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট এবং শাসক সেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বনেতাদের সঙ্গে ফ্যামিলি ফটো তুলেছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানিয়েছেন, কোপ-২৮-এ জর্ডানের মহামান্য রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে দেখা করে আনন্দিত। আমাদের আলোচনা সমৃদ্ধ এবং দুই দেশের গভীর-মূল বন্ধুত্বের প্রতিফলন ছিল। আমাদের সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দুবাইতে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দেখা করেছেন। এক্স মাধ্যমে জানান, “আমার বন্ধু নেদারল্যান্ডসের মার্ক রুটের সঙ্গে ধারনা বিনিময় করা সবসময়ই সতেজ।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top