News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ নভেম্বর : পানীয় জলের দাবিতে পথ অবরোধে শামিল হয়েছেন গিরিবাসীরা। অভিযোগ দীর্ঘ পাঁচ দিন যাবত নেই পানীয় জল। ফলে বাধ্য হয়ে পথ অবরোধে শামিল হয়েছেন  তারা এদিন।
 বৃহস্পতিবার সকালের ব্যস্ততম সময়ে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। সকাল আনুমানিক ১১ টা থেকে শুরু হওয়া সংশ্লিষ্ট অবরোধের জেরে রাস্তার দুই ধারে ব্যাপক যানজটের তৈরি হয়। বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ের  শিক্ষক শিক্ষিকাগন, ছাত্রছাত্রী, তাদের যেমন নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট। যদিও শেষ পর্যন্ত জলের সমস্যা নিসরণের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা। স্বাভাবিক হয় যান চলাচল।

Releated Posts

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top