News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২১ দফা দাবিতে রাজ্ভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা
Image

২১ দফা দাবিতে রাজ্ভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা

আগরতলা, ২৮ নভেম্বর : ২১ দফা দাবিতে মঙ্গলবার রাজ্ভবন অভিযান করেছেন সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠনের নেতৃত্বরা। এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে বিভিন্ন সংগঠনের কার্যকতারা মিছিল করে রাজভবনের উদ্দেশ্য রওয়না দিয়েছিলেন। কিন্তু সার্কিট হাউস এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দিয়েছিল।

সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে কৃষক সমাজ অন্যান্য গণতান্ত্রিক অংশের জনগণের সহযোগিতা ও সমর্থনের মধ্য দিয়ে ৩৮৪ দিন ধরে দিল্লির সীমান্তে সংগ্রাম চালিয়ে সাত শতাধিক কৃষকের শহীদানের বিনিময়ে মোদী সরকারকে তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল। সেই সময় মোদী সরকার সংগ্রামী কৃষকদের বিভিন্ন দাবি যেমন ফসলের ন্যূনতম সহায়ক দাম ও বিদ্যুৎ সংশোধনী বিল ২০২০ প্রত্যাহার করা ইত্যাদি মেনে নেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুই বছরের অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত একটি প্রতিশ্রুতিও পালন করেনি।

তাই এসবের বিরুদ্ধে দেশের কৃষক, শ্রমিক খেত মজুর সহ বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা।

Releated Posts

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top