News Flash

  • Home
  • দেশ
  • গুরু নানক দেব জির প্রকাশ পর্বে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর
Image

গুরু নানক দেব জির প্রকাশ পর্বে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : সোমবার সকালে শ্রী গুরু নানক দেব জির প্রকাশ পর্বে জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি প্রকাশ পর্বের প্রাক্কালে রবিবার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে গুরু নানক দেবকে স্মরণ করেছিলেন।

তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘শ্রী গুরু নানক দেব জির প্রকাশ পর্বের শুভকামনা। অন্যদের সেবা করা এবং ভ্রাতৃত্বকে এগিয়ে নেওয়ার উপর তাঁর জোর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের শক্তি যুগিয়েছে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রতিটি ধর্মকে সম্মান করেন। ২০ ডিসেম্বর, ২০২০-তে তিনি হঠাৎ করেই দিল্লির গুরুদুয়ারা রাকাবগঞ্জে পৌঁছান। এই সময় প্রধানমন্ত্রী গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগকে স্মরণ করে গুরুদুয়ারা রাকাবগঞ্জে প্রণাম করে গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানান।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top