News Flash

  • Home
  • দেশ
  • মমতার বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি শুভেন্দুর
Image

মমতার বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি শুভেন্দুর

দক্ষিণ ২৪ পরগনা, ২৩ নভেম্বর (হি.স.) : নেতাজি ইনডোরে দলীয় সভা থেকে নাম না করে বিরোধী শিবিরের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরের আট জনকে জেলে ভরার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এবার পাল্টা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর পাল্টা হুঁশিয়ারি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করব।”

বৃহস্পতিবার জয়নগরের দলুয়াখাকি গ্রামে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু। আট জনকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেখান থেকেই বিরোধী দলনেতার পাল্টা হুঁশিয়ারি।

বিরোধী দলনেতার আরও সংযোজন, “বিচার ব্যবস্থার কাছে বলব, এই রাজ্যের সরকার ও প্রশাসন কার হাতে আছে? এই কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট থানায় এফআইআর হওয়া উচিত। নেতাজি ইনডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানার মধ্যে পড়ে। ওই থানায় আমি এফআইআর করব।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে তৃণমূলের চারজন বিধায়ক বর্তমানে জেলবন্দি। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা ও সম্প্রতি গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিরোধীদের নিশানা করার সময় এদিন তৃণমূল নেত্রীর মুখেও উঠে এল দলীয় বিধায়কদের গ্রেফতারির প্রসঙ্গ।

সভায় মমতা বলেন, তাঁর দলের ৪ জন বিধায়ককে জেলে ভরে রাখা হয়েছে চুরির বদনাম দিয়ে। তাঁর সন্দেহ, এভাবে তৃণমূলের বিধায়ক সংখ্যা কমানোর চেষ্টা হচ্ছে। এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি তাহলে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি ওদের ৮ জনকে জেলে ভরব।’

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top