News Flash

  • Home
  • দেশ
  • ধর্মতলায় বিজেপির ‘শাহি’ সভা নিয়ে সিদ্ধান্ত মুলতুবি হাই কোর্টে
Image

ধর্মতলায় বিজেপির ‘শাহি’ সভা নিয়ে সিদ্ধান্ত মুলতুবি হাই কোর্টে

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.) : আগামী ২৯ নভেম্বর সভার ঘোষণা করেছে বিজেপি। কিন্তু পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যে তার আগের দিন পর্যন্ত বিজেপি নিশ্চিত হতে পারবে না সভাস্থল কোথায়। ফলে প্রশ্ন উঠেছে আদৌ ওই তারিখে সভা হবে তো!

ধর্মতলায় বিজেপির সভা নিয়ে বুধবার একটি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে। তিনি ওই শুনানি এক দিনের জন্য মুলতুবি রেখেছেন।

আবার বিজেপিকে সভার অনুমতি দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে বুধবার আরও একটি মামলা হয়েছে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানি হবে আগামী ২৮ নভেম্বর। অর্থাৎ সভা হওয়ার আগের দিন। এই অবস্থায় একের পর এক মামলা এবং তার শুনানির তারিখে বিজেপির সভা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রসঙ্গত, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শাসকদল তৃণমূল যেখানে ২১ জুলাইয়ের জনসভা করে সেখানেই সভা করার অনুমতি চেয়েছি বঙ্গ বিজেপি। কিন্তু কলকাতা পুলিশ দু’বার ওই অনুমতি বাতিল করে দেয়। এর পরেই কলকাতা পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় পদ্মশিবির। মামলা দায়ের করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

গত সোমবার বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ না বসায় মামলাটি শুনেছিলেন বিচারপতি মান্থা। তিনি বলেছিলেন, বিজেপি তাদের পছন্দের জায়গায় সভা করতে পারবে। তবে সভার অনুমতি দেবে পুলিশই। যুক্তিসঙ্গত শর্ত থাকলে তা আদালতে জানাতে পারবে তারা। বুধবারই বিচারপতি সেনগুপ্তের এজলাসে পুলিশের ওই শর্তগুলি জানানোর কথা ছিল। কিন্তু এরই মধ্যে এই মামলায় মান্থার দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য আরও একটি মামলা ডিভিশন বেঞ্চে করায় পরিস্থিতি জটিল হয়ে যায়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top