News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ির মালিকের হামলায় গুরুতর আহত ভাড়াটিয়া
Image

বাড়ির মালিকের হামলায় গুরুতর আহত ভাড়াটিয়া

আগরতলা, ২১ নভেম্বর:  রাজধানীর আগরতলা শহর সংলগ্ন জয়নগর এলাকায় বাড়ির মালিকের হামলায় গুরুতর ভাবে আহত হয়েছে ভাড়াটিয়া। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলার সময় বাড়ির মালিক এবং তার ছেলের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর জয়নগর এলাকার বণিক পাড়ার বাড়ির মালিক হারু এবং তার ছেলে রঞ্জিত নামে দুজনে সোমবার রাতে মিলে বাড়ির ভাড়াটিয়া স্বামী এবং স্ত্রীর উপর হামলা চালায়। তাতে মাথায় গুরুতর আঘাত লাগে গৃহবধূর স্বামীর। রাতের বেলা গুরুতর অসুস্থ হয়ে পড়ে গৃহবধূর স্বামী। স্থানীয় ক্লাবের সদস্যদের জানানো হলে তারা জানান হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য।  বাড়ির মালিক সহ তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার জন্যও  ক্লাবের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়। যথারীতি Chapters বাড়ির মালিক এবং তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ব্যক্তি। 

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top