News Flash

  • Home
  • দেশ
  • বিহারে জেলাশাসকের গাড়ির ধাক্কায় শিশু সহ নিহত ৪, আহত আরও ১ জন
Image

বিহারে জেলাশাসকের গাড়ির ধাক্কায় শিশু সহ নিহত ৪, আহত আরও ১ জন


কিশনগঞ্জ, ২১ নভেম্বর (হি. স.) : বিহারের মধেপুরার জেলাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল শিশু সহ চারজনের। মঙ্গলবার ফুলপরাস থানার সামনে ৫৭ নম্বর জাতীয় সড়কের ফোরলেনে ঘটনাটি ঘটেছে। ঘটনায় আর একজন মারাত্মক আহত হয়েছেন বলে খবর। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল প্রায় সাতটা নাগাদ বিহারের মধেপুরার জেলাশাসক শ্যামবিহারী মিনা তাঁর সরকারি গাড়িতে চেপে পাটনা থেকে মধেপুরা ফিরছিলেন। সেই সময় সন্তানকে নিয়ে রাস্তা পারাপার করছিলেন এক মহিলা। অন্যদিকে, সড়কের কাজ করছিলেন এনএইচএআই-এর তিনজন কর্মী। ফুলপরাস দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারান জেলাশাসকের গাড়ির চালক। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মহিলা, শিশু এবং এনএইচএআই-এর দুই কর্মীর। আরেকজন গুরুতর জখম হয়েছেন।

সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর জেলাশাসক ঘটনাস্থল থেকে কোনওভাবে বেরিয়ে বা পালিয়ে যান। যদিও দুর্ঘটনার সময় জেলাশাসক গাড়িতে ছিলেন কিনা, সেবিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে ক্ষোভ উগরে দেন। জেলাশাসকের গাড়িটি আটক করে রেখেছেন তাঁরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফুলপরাস হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top