News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এমন সরকারের প্রয়োজন রাজস্থানে : প্রধানমন্ত্রী মোদী
Image

জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এমন সরকারের প্রয়োজন রাজস্থানে : প্রধানমন্ত্রী মোদী

পালি, ২০ নভেম্বর (হি.স.): জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এমন সরকারের প্রয়োজন রাজস্থানে। রাজস্থানের পালিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজস্থানের পালিতে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত কয়েকদিন ধরে আমি রাজস্থানের যেখানেই গিয়েছি, সেখানেই একটাই কণ্ঠস্বর শুনতে পাচ্ছি-আর তা হল, এবার আসছে বিজেপির সরকার। উন্নয়নের লক্ষ্যে এখন গোটা দেশ দিনরাত কাজ করছে। একবিংশ শতাব্দীতে ভারত যে উচ্চতায় পৌঁছবে তাতে রাজস্থান বিরাট ভূমিকা রাখবে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “রাজস্থানে এমন একটি সরকারের প্রয়োজন, যে সরকার রাজ্যের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দুর্ভাগ্যবশত গত ৫ বছর ধরে এখানে শাসন করা কংগ্রেস সরকার জনগণের উন্নয়নকে আরও পিছনে ঠেলে দিয়েছে। এখানে কংগ্রেস সরকারের কাছে দুর্নীতির চেয়ে বড় কিছু নেই। এখানকার কংগ্রেস সরকারের কাছে পরিবারতন্ত্রই সবকিছু।” মোদী যোগ করেছেন, “এখানকার কংগ্রেস সরকার তোষণ ছাড়া কিছুই ভাবে না। তোষণের রাজনীতির প্রভাব কী, গত ৫ বছরে রাজস্থান তার মুখোমুখি হয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “নারীদের সংরক্ষণের আইন ‘নারীশক্তি বন্দন আইন’ পাশ হওয়ার পর থেকেই তারা (কংগ্রেস) নারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অহংকারী জোটের নেতারা আমাদের মা-বোনদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছে। বিধানসভায় মহিলাদের প্রতি চরম অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। তবুও কংগ্রেসের কোনও নেতা এই বিষয়ে কিছু বলেননি। এটাই কংগ্রেসের আসল চেহারা, যা রাজস্থানের মানুষ চিনতে পেরেছে।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top