News Flash

  • Home
  • দিনের খবর
  • সিতাইয়ে ৮টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
Image

সিতাইয়ে ৮টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

সিতাই, ২০ নভেম্বর (হি. স.) : ৮টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। সোমবার কোচবিহার জেলার সিতাই থানার অন্তর্গত দিনহাটা-সিতাই রাজ্য সড়কের ধারে দেবী কামতেশ্বরী সেতুর কাছে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সিতাই থানার পুলিশ সিঙ্গিমারি নদীর চড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮টি তাজা বোমা উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার বম্ব স্কোয়াড দপ্তরের কর্মীরা সেগুলো নিষ্ক্রিয় করে। আইসি প্রবীন প্রধানের নেতৃত্বে দমকল ও ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঝুঁকি এড়াতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও অ্যাম্বুল্যান্স মজুত রাখা হয়। সমস্ত রকমের সতর্কতা মেনে এদিন বোমা নিষ্ক্রিয় করা হয় বলে আইসি প্রবীন প্রধান জানান।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top