News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগের সরকারগুলি পাঞ্জাব লুট করেছে, কিন্তু মান সরকার রাজ্যের উন্নয়নে অর্থ ব্যয় করছে : কেজরিওয়াল
Image

আগের সরকারগুলি পাঞ্জাব লুট করেছে, কিন্তু মান সরকার রাজ্যের উন্নয়নে অর্থ ব্যয় করছে : কেজরিওয়াল

হোশিয়ারপুর, ১৮ নভেম্বর (হি.স.) : আগের সরকারগুলি পঞ্জাবকে লুট করেছে, কিন্তু মান সরকার রাজ্যের উন্নয়নে অর্থ ব্যয় করছে বলে শনিবার মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি ‘বিকাশ ক্রান্তি’ সমাবেশে তাঁর ভাষণে একথা উল্লেখ করেন। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার পাঞ্জাবকে “লুটপাট” করার জন্য আগের রাজ্য সরকারগুলির নিন্দা করেছেন। তিনি বলেন, আপ সরকার একটি “সৎ” সরকার যারা রাজ্যের উন্নয়নে ব্যয় করছে।

কেজরিওয়াল জনগণের উদ্দেশে আরও বলেন, রাজ্যে “অগ্রগতির ধারা” পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুরু করেছিলেন। ভগবন্ত মান, হোশিয়ারপুর লোকসভা কেন্দ্রের জন্য ৮৬৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি হোশিয়ারপুর লোকসভা আসনের জন্য একটি ঐতিহাসিক দিন। ভগবন্ত মান সরকার এই সংসদীয় আসনের জন্য ৮৬৭ কোটি টাকার প্যাকেজ এনেছে, বলেও এদিন কেজরিওয়াল ‘বিকাশ ক্রান্তি’ সমাবেশে তার ভাষণে জানান।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top