News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জন্মদিনে সাফাই কর্মী ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও আহারের ব্যবস্থা বিধায়কের 
Image

জন্মদিনে সাফাই কর্মী ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও আহারের ব্যবস্থা বিধায়কের 

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৮ নভেম্বর: 

জন্মদিনে সাফাই কর্মী ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও আহারের ব্যবস্থা করলেন প্রাক্তন মন্ত্রী তথা কুমারঘাট এর বিধায়ক ভগবান চন্দ্র দাস। পঞ্চাশে পা দিয়েছেন আজ বিধায়ক। জন্মদিন উপলক্ষে এদিন তিনি শিব মন্দিরে ধর্মীয় পূজা অর্চনায় সামিল হয়েছেন।  কুমারঘাট এর প্রাচীন শিবমন্দিরে যজ্ঞ করে জন্মদিনের আশীর্বাদ নিয়েছেন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস৷

নিজের এই বিশেষ দিনে দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য হাত বাড়িয়েছেন এদিন বিধায়ক। ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমারঘাট পুরাতন শিবমন্দিরে এদিন এক যজ্ঞের অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারঘাট এর বৃদ্ধসহ দুঃস্থ মানুষ এবং সাফাই কর্মীদের আমন্ত্রণের মধ্য দিয়ে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেছেন তিনি।

এছাড়াও কুমারঘাট এর দুইটি অনাথ আশ্রমের ছেলেমেয়েদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন এবং তাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তিনি। সব মিলিয়ে প্রায় ১৫০জনকে শীতবস্ত্র প্রদান করেন৷ রাজ্যের মানুষের কল্যাণে যাতে সব সময় দাঁড়াতে পারেন এই আশীর্বাদ চান প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস ৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top