News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • শান্তিতেই ভোটগ্রহণ চলছে ছত্তিশগড়ে; একটা পর্যন্ত ভোটের হার ৩৮.২২ শতাংশ
Image

শান্তিতেই ভোটগ্রহণ চলছে ছত্তিশগড়ে; একটা পর্যন্ত ভোটের হার ৩৮.২২ শতাংশ

রায়পুর, ১৭ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে শান্তিতেই চলছে দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ১৮,৮০০-র বেশি বুথ কেন্দ্রে হচ্ছে ভোটগ্রহণ। এর মধ্যে ৭০০টি সাংওয়ারী ভোটকেন্দ্র, যেখানে শুধুমাত্র মহিলা ভোট কর্মী মোতায়েন রয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। শুধুমাত্র বিন্দ্রানবগড় বিধানসভা কেন্দ্রের ৯টি ভোটকেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.২২ শতাংশ। দুর্গ জেলার কুরিডিহ গ্রামের ৫৭ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী তথা এই কেন্দ্রের প্রার্থী ভূপেশ বাঘেল। তিনি ভোট দেওয়ার পর বলেন, “৭৫টি আসনের গন্ডি অতিক্রম করা আমাদের লক্ষ্য। ফের মুখ্যমন্ত্রী কে হবেন তা হাইকমান্ড ঠিক করবে।” এদিন অম্বিকাপুর থেকে ভোট দিয়েছেন টি এস সিং দেও, ছত্তিশগড়ে কংগ্রেসের জয় নিয়ে ব্যক্ত করেছেন আত্মবিশ্বাস।

দ্বিতীয় দফায় ৭০টি আসনে ৯৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস ৭০টি আসনেই লড়ছে। ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পুলিশ ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ছত্তিশগড়ে প্রথম দফায় গত ৭ নভেম্বর ২০টি আসনে ভোটগ্রহণ হয়েছিল, মোট ৯০টি আসনের মধ্যে বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ চলছে শুক্রবার। গত ৭ নভেম্বর প্রথম দফায় মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোট হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা ভোটে দেড় দশকের বিজেপি শাসনের ইতি ঘটিয়ে প্রথম বার বিধানসভা ভোটে জিতে ছত্তিশগড়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৬৮টি জিতেছিল তারা। বিজেপি ১৫টিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর দল ‘জনতা কংগ্রেস ছত্তিশগড়’ (জেসিসি) পাঁচটি এবং তার সহযোগী বিএসপি দু’টি বিধানসভা আসনে জয়ী হয়েছিল। আগামী ৩ ডিসেম্বর ছত্তিশগড় ছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ভোটগণনা।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top