News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৫ গার্লস জাতীয় ক্রিকেট মধ্যপ্রদেশ-ত্রিপুরা মুখোমুখি আজ
Image

অনূর্ধ্ব-‌১৫ গার্লস জাতীয় ক্রিকেট মধ্যপ্রদেশ-ত্রিপুরা মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। লক্ষ্য একটাই, লড়াই করা। তা মাথায় রেখেই শুক্রবার মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। ছত্তিশগড়ের বি টি গ্রাউন্ড মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ক্রিকেটে। ওই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয় ত্রিপুরার বালিকা ক্রিকেটাররা। এদিন সকালে প্রায় সাড়ে ৩ ঘন্টা অনুশীলন করে পারমিতা চক্রবর্তী-‌রা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন করানো হয়। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫ ব্যাটসম্যান ২ অলরাউন্ডার এবং ৪ বোলার নিয়ে দল সাজাবে ত্রিপুরা। তবে চতুর্থ বোলার কে হবে তা ম্যাচের আগে চূড়ান্ত হবে। আপাতত ম্যাচে ব্যাটসম্যান হিসাবে খেলবে সহ অধিনায়িকা শায়ন্তিকা নমঃ দাস, অমৃতা দাস, দীপিকা পাল, দীপা নমঃ দাস এবং ইন্দ্রা বড়ুয়া। অলরাউন্ডার হিসাবে থাকবে নন্দিতা দাস, সুস্মিতা তেলী। বোলার হিসাবে খেলবে অধিনায়িকা পারমিতা চক্রবর্তী, অঙ্কিতা তাঁতি উড়িয়া এবং রেবিকা নোয়াতিয়া। ত্রিপুরা দলে একঝাঁক নতুন মুখ হওয়ায় মেয়েরা কতটা লড়াই করতে পারবে তা নিয়ে সন্দিহান। তবে কোচ নারায়ন দে বিশ্বাস করেন, মেয়েরা লড়াই করবে। ভালো খেলার চেষ্টা করবে। মধ্যপ্রদেশকে সহজে জয় পেতে দেবে না মেয়েরা। উইকেটে ঘাষ থাকলেও ত্রিপুরা টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নেবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top