News Flash

  • Home
  • দেশ
  • উত্তরকাশির সুড়ঙ্গে পঞ্চম দিনেও উদ্ধারকাজ জারি, সমস্ত শ্রমিক রয়েছেন সুরক্ষিত
Image

উত্তরকাশির সুড়ঙ্গে পঞ্চম দিনেও উদ্ধারকাজ জারি, সমস্ত শ্রমিক রয়েছেন সুরক্ষিত

উত্তরকাশি, ১৬ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মাণাধীন সিল্কিয়ারা সুড়ঙ্গে পঞ্চম দিনেও ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। সুড়ঙ্গের ভিতরে থাকা সমস্ত শ্রমিক নিরাপদে রয়েছেন এবং তাঁদের খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বৃহস্পতিবার সকালে নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর পিআরও জি এল নাথ বলেছেন, “(ভারী ড্রিলিং) মেশিন স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই উদ্ধার অভিযান আবার শুরু করা হবে। আটকে পড়া সবাই সুস্থ ও ভালো আছেন এবং শীঘ্রই তাঁদের উদ্ধার করা হবে।”

উল্লেখ্য, গত রবিবার সকালে উত্তরকাশি জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন প্রায় ৪০ জন শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা। বৃহস্পতিবার সকালেও বিশেষ তৎপরতা দেখা যায়।

Releated Posts

আই-প্যাক তল্লাশি বিতর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গণতন্ত্র বিপন্ন হতে পারে’

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র মন্তব্য করল সুপ্রিম…

ByByNews Desk Apr 22, 2026

বিহার সরকারে দুর্নীতি ও আর্থিক বিশৃঙ্খলার অভিযোগ তেজস্বী যাদবের

পাটনা, ২২ এপ্রিল (আইএএনএস): বিহারের শাসক এনডিএ সরকারের বিরুদ্ধে বড়সড় দুর্নীতি ও আর্থিক অপব্যবস্থাপনার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 22, 2026

খাড়গের ‘সন্ত্রাসী’ মন্তব্যে ইসিআই-তে বিজেপির অভিযোগ, কড়া পদক্ষেপের দাবি

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সন্ত্রাসী’ বলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ…

ByByNews Desk Apr 22, 2026

ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় শিশুর ভরণপোষণ নাকচ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ডিএনএ পরীক্ষায় অভিযুক্ত ব্যক্তির পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় নাবালিকা সন্তানের ভরণপোষণের আবেদন খারিজ করল…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top