News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২০ নভেম্বর ধর্মনগরের বিজেপির মহা জনসভা
Image

আগামী ২০ নভেম্বর ধর্মনগরের বিজেপির মহা জনসভা

ধর্মনগর, ১৬ নভেম্বর : ধর্মনগর, ১৬ নভেম্বর : ধর্মনগর বিধানসভা এলাকায় বিজেপি দলের শক্তি প্রদর্শন করতে আগামী ২০ নভেম্বর শাসক দল বিজেপির পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়েছে।

ওই জনসভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর মন্ডলের সভাপতি শ্যামল কান্তি নাথ, তাছাড়া ৫৬ বিধানসভা কেন্দ্রের মন্ডলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিধানসভা এলাকার গ্রাম পঞ্চায়েত গুলির প্রধান উপপ্রধানসহ সাধারণ জনগণ এবং পুরো পরিষদের কাউন্সিলাররা।

অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, ধর্মনগর বিধানসভা এলাকায় বিজেপি দলের শক্তি প্রদর্শন করা হবে ওই দিনের জনসভায়। প্রচুর মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের চেষ্টা করলেও পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে বিধায়ক শুধুমাত্র কিছু সংখ্যক মানুষকে বিজেপি দলের পতাকা দিয়ে বরণ করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিন তিনি আরো বলেন, যারা মহা জনসভায় যোগদানে অগ্রাধিকার এ রয়েছেন তারা হলো বামফ্রন্টের সিটুর নেতা এবং তখনকার হকার্স ইউনিয়নের সম্পাদক কালিপদ দে ও তার সহযোগীরা, সংস্কৃতি প্রিয় কলামন্ডলের কর্ণধার সন্তোষ সূত্রধর এবং তার স্ত্রী, পিয়ারী মোহন মিউজিক কলেজের সুনন্দা নাথ এবং তার স্বামী হিল্লোল নাথ সহ কিছু নির্বাচিত সদস্য সদস্যা।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top