News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে পুলিশকে একহাত দিলীপ ঘোষের
Image

আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে পুলিশকে একহাত দিলীপ ঘোষের

কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) : “পশ্চিমবঙ্গে পুলিশের কাজকর্ম ক্রমশ খুব বিতর্কিত হয়ে যাচ্ছে। এমনিতেই পুলিশকে নিয়ে চিন্তা আছে। সিপিএম আমলে পুলিশকে ব্যাবহার করা হতো। কিন্তু এখন গোটাটাই পুলিশ করছে। তৃণমূল পার্টি বলে কিছু নেই।”

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে আমহার্স্ট স্ট্রিটের বুধবারের ঘটনা প্রসঙ্গেএই মন্তব্য করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “পুলিশ টাকা তুলে দিচ্ছে। বিরোধীদের ঠাণ্ডা করছে। ফলে তাদের ওপর কোনো কন্ট্রোল নেই।

যেখানে গণ প্রহারে লোক মরছে, সেখানে পুলিশের দেখা নেই। যেখানে গুলি চলছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে, পুলিশের কোনো ভূমিকা নেই, তাদের সামনে আর এখানে, কার মোবাইল চুরি হয়েছে, কোনও তথ্য প্রমাণ ছাড়াই লোককে ডেকে থানায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। পুলিশ কি মানবতা হারিয়ে ফেলেছে? এর পিছনে কি রহস্য? তদন্ত হওয়া প্রয়োজন।

মানুষ ভয়ে আছে। দুষ্কৃকারীদের থেকে বাঁচতে মানুষ পুলিশের কাছে যায়। পুলিশ যদি এরকম অত্যাচার করে, তাহলে মানুষ কোথায় যাবে?”

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top