News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি : জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচে ত্রিপুরা আজ চন্ডিগড়ের মুখোমুখি
Image

কোচ বিহার ট্রফি : জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচে ত্রিপুরা আজ চন্ডিগড়ের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ চন্ডিগড়। ওই রাজ্যের সেক্টর ১৬ মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। সবুজ ঘাসে ভরা ওই রাজ্যের ২২ গজ। তাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৬ ব্যাটসম্যান এবং ৫ বোলার নিয়ে দল সাজাবে ত্রিপুরা। ম্যাচের ২৪ ঘন্টা আগে ৫ ব্যাটসম্যান ঠিক করা হলেও ষষ্ঠ ব্যাটসম্যান কে হবে তা চূড়ান্ত হয়নি। আপাতত যে সিদ্ধান্ত প্রথম একাদশে ব্যাটসম্যান হিসাবে থাকবেন অধিনায়ক দ্বীপজয় দেব, সহ অধিনায়ক দেবাংশু দত্ত, দীপঙ্কর ভাটনগর,সপ্তজিৎ দাস এবং প্রীতম দাস। ষষ্ঠ ব্যাটসম্যান হিসাবে থাকতে পারেন ধৃতিমান নন্দী। জোরে বোলার হিসাবে প্রথম একাদশে খেলবেন দ্বীপায়ন দাস, অভিক পাল এবং বিশাল সিনহা। স্পিনার হিসাবে থাকবেন রাকেশ রুদ্রপাল এবং অর্কজিৎ রায়। যেহেতু সবুজ ঘাসে ভরা ২২ গজ, তাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টসে জয়লাভ করলে প্রথমে ফিল্ডিং নেবে ত্রিপুরা। বৃহস্পতিবার সকালে প্রায় ২ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। সেক্টর ১৬ মাঠেই। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘসময় নেটে অনুশীলন করেন ব্যাটসম্যান-‌রা। মরশুমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভরাডুবি খাচ্ছে ত্রিপুরা। ওই অবস্থায় সবুজ উইকেটে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা কতটা লড়াই করতে পারবে তা নিয়েও দেখা দিয়ছে সন্দেহ। ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট আশা করছেন, ছেলেরা ৪ দিনের ম্যাচে ঘুরে দাড়াবেই।

Releated Posts

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top