News Flash

  • Home
  • দেশ
  • ভাইফোঁটায় দাদার কাছে আসার সময় বোনকে পিষে দিল ট্র্যাক্টর
Image

ভাইফোঁটায় দাদার কাছে আসার সময় বোনকে পিষে দিল ট্র্যাক্টর

বীরভূম, ১৫ নভেম্বর (হি.স.) : বুধবার ভাইফোঁটার সকালে একটি ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। তাঁর মাথা পিষে দিয়ে গেল ট্র্যাক্টরের চাকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করেছে পুলিশ। যদিও ট্র্যাক্টরের চালক পলাতক।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রীতা সাহু। বীরভূমের মাড়গ্রাম থানার ছোচৌকির বাসিন্দা রীতাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি নিয়ে যেতে এসেছিলেন দাদা। ভাইফোঁটার সকালে ভাই-বোন মিলে ঝাড়খণ্ড যাওয়ার পথে দুর্ঘটনা হয়। মিষ্টি কিনে রাস্তা পার করছিলেন বোন। রাস্তার ওপারে মোটরাবাইক নিয়ে অপেক্ষায় দাদা কুশেন সাহু। পিছন থেকে বোনের ওপর চড়াও হয় ট্রাক্টর। তাতে প্রাণ হারান রীতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বীরভূমের নলহাটির রামমন্দিরের কাছে দুর্ঘটনাটি হয়। বোনকে হারিয়ে বাক্‌রুদ্ধ দাদা কিছুই বলতে পারছেন না। বলছেন, বাড়িতে গিয়ে কী বলবেন! কুশেন জানান, তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার কানিঝারা গ্রামে। বোনকে নিয়ে তিনি সেখানে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নলহাটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top