News Flash

  • Home
  • দেশ
  • মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা ভারতীয় মোটর যন্ত্রাংশ আমদানি দ্বিগুণ করছে : পীযুষ গোয়েল
Image

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা ভারতীয় মোটর যন্ত্রাংশ আমদানি দ্বিগুণ করছে : পীযুষ গোয়েল

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা ভারতীয় মোটর যন্ত্রাংশ আমদানি দ্বিগুণ করছে বলে মঙ্গলবার মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। মঙ্গলবার তিনি ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে টেসলা ইনকর্পোরেটেডের অত্যাধুনিক উৎপাদন কারখানা পরিদর্শন করে একথা বলেন।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল চারদিনের সফরে আমেরিকা গিয়েছেন। মঙ্গলবার তিনি ক্যালিফোর্নিয়ায় টেসলার অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেছেন। বাণিজ্য মন্ত্রী এক্স-এ লিখেছেন, “প্রতিভাবান ভারতীয় ইঞ্জিনিয়ার এবং অর্থনৈতিক পেশাদারদের বর্ষীয়ান পদে অধিষ্ঠিত কর্মীদের কর্মদক্ষতার ফলেই টেসলার অসাধারণ স্থানে আজ পৌঁছে গিয়েছে। তার অবদান অত্যন্ত আনন্দদায়ক ”। টেসলা ইভি সাপ্লাই চেইনে ভারত থেকে অটো কম্পোনেন্ট সরবরাহকারীদের ক্রমবর্ধমান গুরুত্ব দেখে টেসলাও গর্বিত। এটি ভারত থেকে তার মোটর যন্ত্রাংশ আমদানি দ্বিগুণ করার দিকেই রয়েছে। গোয়েল এদিন আরও জানান, এলন মাস্ককে তাঁর উপস্থিতির জন্য মিস করেছি এবং আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
বাণিজ্যমন্ত্রী গোয়েল ১৩ থেকে ১৬ নভেম্বর সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন। ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত দেশগুলির সভা এবং মন্ত্রী পর্যায়ের কর্মসূচিতে যোগ দেওয়াই তাঁর সফরের উদ্দেশ্য।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top