News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাহুল, বললেন এবার কংগ্রেসের সুনামি হবে
Image

মধ্যপ্রদেশে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাহুল, বললেন এবার কংগ্রেসের সুনামি হবে

বিদিশা, ১৪ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার মধ্যপ্রদেশের বিদিশায় এক নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছেন, “আমি শতভাগ নিশ্চিত যে মধ্যপ্রদেশে কংগ্রেসের সুনামি হবে। ১৪৫-১৫০টি আসনে আমরা জিতব বলেও আত্মবিশ্বাসী।” রাহুল বলেছেন, “আমরা বিজেপির সঙ্গে লড়াই করি। কর্ণাটকে আমরা তাঁদের তাড়িয়ে ছেড়েছি। হিমাচল প্রদেশেও আমরা তাঁদের তাড়িয়ে দিয়েছি – কিন্তু ঘৃণার সঙ্গে নয়। আমরা ‘নফরাত কা বাজার’-এ ‘মোহাব্বত কি দুকান’ খুলি। আমরা অহিংসার সৈনিক, আমরা আঘাত করি না।”

রাহুলের কথায়, “পাঁচ বছর আগে আপনারা সবাই কংগ্রেসকে সরকারে নির্বাচিত করেছিলেন। আপনারা বিজেপি নয়, কংগ্রেসকে নির্বাচিত করেছিলেন। এরপর বিজেপি নেতারা, নরেন্দ্র মোদী, শিবরাজ সিং চৌহান এবং অমিত শাহ মিলে বিধায়ক কিনে মধ্যপ্রদেশের নির্বাচিত সরকারকে চুরি করে। কোটি কোটি টাকা দিয়ে এবং কংগ্রেস পার্টির বিধায়কদের কিনে নিয়ে আপনাদের সিদ্ধান্ত, আপনার হৃদয়ের কণ্ঠ বিজেপি নেতারা, প্রধানমন্ত্রীর দ্বারা চূর্ণ হয়েছে। আপনারা প্রতারিত হয়েছেন।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top