News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিশুদের ভবিষ্যৎ রক্ষা করা ও যথাযথ লালন-পালন নিশ্চিত করা সকলের কর্তব্য : রাষ্ট্রপতি
Image

শিশুদের ভবিষ্যৎ রক্ষা করা ও যথাযথ লালন-পালন নিশ্চিত করা সকলের কর্তব্য : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন স্কুল ও সংগঠনের শিশুদের সঙ্গে মিলিত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে শিশুদের সঙ্গে মিলিত হন রাষ্ট্রপতি, প্রায় প্রতিটি শিশুর সঙ্গে কথাও বলেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এদিন বলেন, আমরা প্রায়ই বলি শিশুরাই দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে রক্ষা করা এবং শিশুদের যথাযথ লালন-পালন নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য।

রাষ্ট্রপতির কথায়, বর্তমান সময়ের শিশুদের প্রযুক্তি এবং প্রচুর তথ্য ও জ্ঞান রয়েছে। তাঁরা দেশে বিদেশে নিজেদের মেধার পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, সন্তানদের মেধাকে সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের সকলের দায়িত্ব। রাষ্ট্রপতি বলেন, শিশুদের অন্যদের প্রতি বেশি সংবেদনশীলতা থাকে। তাঁরা অন্যের দুঃখ দেখে দুঃখী হয় এবং অন্যকে খুশি দেখে খুশি হয়। শিশুদের এই গুণের কারণে, আমরা শৈশব থেকেই তাঁদের অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত করতে পারি এবং পরিবেশের প্রতি ভালবাসা ও শ্রদ্ধাবোধ রাখতে পারি। পরিবেশের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে শিশুদের সচেতন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top