News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’; স্কুল ও কলেজ বন্ধ, বেহাল অবস্থা পুদুচেরিতেও
Image

তামিলনাড়ুতে ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’; স্কুল ও কলেজ বন্ধ, বেহাল অবস্থা পুদুচেরিতেও

চেন্নাই, ১৪ নভেম্বর (হি.স.): ভারী বৃষ্টিতে ভিজেই চলেছে তামিলনাড়ুর নানা প্রান্ত। বৃষ্টিতে বেহাল অবস্থা পুদুচেরিতেও। নানা স্থানে ইতিমধ্যেই জল জমে হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) ইতিমধ্যেই তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পূর্বাভাস মতোই সোমবার থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি, সেই বর্ষণ থামেনি মঙ্গলবারও।

প্রবল বৃষ্টির মধ্যে তামিলনাড়ুর নাগাপট্টিনম, থাঞ্জাভুর, তিরুভারুর এবং তিরুভান্নামালাইতে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে মঙ্গলবার। তামিলনাড়ুর কুড্ডালোরেও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রয়েছে। মৎস্যজীবীদের জন্য এখন সমুদ্রে যাওয়া বারণ রয়েছে, প্রবল বৃষ্টি ও জলের তোড়ে রামেশ্বরমে এদিন সকালে মাছ ধরার নৌকা ডুবে যায়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top