News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • কংগ্রেস কয়েক দশক ধরে আদিবাসীদের কাছ থেকে ভোট সংগ্রহ করেছে, কিন্তু তাঁদের রাস্তা ও বিদ্যুৎ দেয়নি : মোদী
Image

কংগ্রেস কয়েক দশক ধরে আদিবাসীদের কাছ থেকে ভোট সংগ্রহ করেছে, কিন্তু তাঁদের রাস্তা ও বিদ্যুৎ দেয়নি : মোদী

বেতুল, ১৪ নভেম্বর (হি.স.): কংগ্রেস কয়েক দশক ধরে আদিবাসীদের কাছ থেকে ভোট সংগ্রহ করেছে, কিন্তু তাঁদের রাস্তা ও বিদ্যুৎ দেয়নি। মধ্যপ্রদেশের বেতুলে নির্বাচনী জনসভা থেকে এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “কংগ্রেস বুঝে নিয়েছে, মোদীর গ্যারান্টির সামনে তাঁদের ভুয়ো প্রতিশ্রুতি কাজ করবে না।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মধ্যপ্রদেশের লকারকে কংগ্রেসের দুর্নীতি ও লুটপাটের হাত থেকে ঠেকাতে এই নির্বাচন। আপনাদের (জনগণ) মনে রাখা উচিত, কংগ্রেসের হাতের তালু চুরি করতে জানে। আপনারা জানেন কংগ্রেস যেখানেই আসে, সেখানেই ধ্বংস ডেকে আনে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “১৭ নভেম্বর যতই এগিয়ে আসছে, কংগ্রেসের দাবিও উন্মোচিত হচ্ছে। এখন আমরা সমগ্র মধ্যপ্রদেশ থেকে একটি রিপোর্ট পেয়েছি যে কংগ্রেস পরাজয় মেনে নিয়েছে এবং এখন তাঁরা নিজেদের ভাগ্যের উপর নির্ভর করছে।” মোদী জোর দিয়ে বলেছেন, “কংগ্রেস নেতাদের মধ্যে কেউ কেউ ঘরে বসে আছেন, তাঁরা বাইরে যেতেও চান না, কংগ্রেস নেতারা জানেন না তারা জনগণকে কী বলবেন। কংগ্রেস স্বীকার করে নিয়েছে, তাদের ভুয়ো প্রতিশ্রুতি মোদীর গ্যারান্টির সামনে টিকবে না।”

আদিবাসীদের সঙ্গে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, “বছরের পর বছর ধরে কংগ্রেস আদিবাসীদের ভোট সংগ্রহ করে চলেছে, তাঁরা মিথ্যা বলে ভোট পেয়েছে। কংগ্রেস আদিবাসীদের রাস্তা, বিদ্যুত, জল, স্কুল এবং হাসপাতালের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল… কংগ্রেস কখনই তাঁদের প্রতিশ্রুতি পূরণ করেনি… তারা ক্ষমতায় আসার আগে ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সরকার গঠনের দেড় বছর ধরে তারা তা করতে পারেনি। কিন্তু, বিজেপি আদিবাসীদের স্বার্থকে গুরুত্ব দেয় এবং সেই কারণেই একজন আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির পদে রয়েছেন এবং দেশকে নেতৃত্ব দিচ্ছেন।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top